আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ২৮৮
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
৪১- রাসূলুল্লাহ্ -এর চাশতের সালাতের বিবরণ
২৮৮। মাহমুদ ইবন গায়লান (রাহঃ)...... য়াযীদ আর রিশ্ক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন: আমি মু'আযা (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, তিনি আয়িশা (রাযিঃ)-কে জিজ্ঞেস করেছিলেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) কি চাশতের সালাত আদায় করতেন? উত্তরে তিনি বললেন, হ্যাঁ, চার রাক'আত সালাত আদায় করতেন। আল্লাহ্ চাহেত কখনো কখনো বেশীও পড়তেন।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
بَابُ صَلاَةِ الضُّحَى
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ قَالَ : حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ يَزِيدَ الرِّشْكِ قَالَ : سَمِعْتُ مُعَاذَةَ ، قَالَتْ : قُلْتُ لِعَائِشَةَ : أَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الضُّحَى ؟ قَالَتْ : نَعَمْ ، أَرْبَعَ رَكَعَاتٍ وَيَزِيدُ مَا شَاءَ اللَّهُ عَزَّ وَجَلَّ.

হাদীসের ব্যাখ্যা:

হযরত আয়েশা (রা.) বর্ণিত এই হাদীস থেকে জানা যায় যে, রাসূলুল্লাহ ﷺ বেশির ভাগ সময় চাশতের সালাত চার রাক'আতই আদায় করতেন। তবে কখনো কখনো বেশিও আদায় করতেন। (আয়েশা (রা.) নিজে আট রাক'আত আদায়ে অভ্যস্ত ছিলেন। তিনি এ সালাত আদায় করতে এত ভালবাসতেন যে, তিনি বলেন: "আমার পিতামাতাকে যদি পুনঃ দুনিয়ায় প্রেরণ করা হয় (সেই আনন্দের মধ্যে থেকেও) আমি এই দুই রাক'আত সালাত বর্জন করব না।"
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)