আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ২৯২
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর চাশতের সালাতের বিবরণ
২৯২। যিয়াদ ইবন আয়ূব আল-বাগদাদী (রাহঃ)... আবু সাঈদ আল-খুদরী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) কখনো কখনো চাশতের সালাত এমনভাবে আদায় করতেন যে, আমরা বলতাম, তিনি হয়ত এই সালাত কখনো পরিত্যাগ করবেন না। আর যখন ছেড়ে দিতেন, তখন আমরা বলতাম, তিনি হয়ত আর কখনো এই সালাত আদায় করবেন না।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ الْبَغْدَادِيُّ قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَبِيعَةَ ، عَنْ فُضَيْلِ بْنِ مَرْزُوقٍ ، عَنْ عَطِيَّةَ ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ : كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الضُّحَى حَتَّى نَقُولَ : لاَ يَدَعُهَا ، وَيَدَعُهَا حَتَّى نَقُولَ : لاَ يُصَلِّيهَا.
হাদীসের ব্যাখ্যা:
হযরত আয়েশা (রা) একস্থানে রাসূলুল্লাহ ﷺ-এর চাশতের সালাত আদায় না করার কারণ উল্লেখ করে বলেছেন: রাসূলুল্লাহ ﷺ কখনো কখনো তাঁর প্রিয় আমলসমূহ বর্জন করতেন, কারণ তাঁর আশংকা ছিল যে, তাঁর ধারাবাহিকতা দেখে পাছে মুসলমানরাও বাধ্যতামূলকভাবে তা অনুসরণ করে এবং তা ফরয না হয়ে পড়ে।"
মোদ্দাকথা, ইশরাক ও চাশতের সালাত কখনো কখনো তিনি বিশেষ কারণে ছেড়ে দিতেন এবং এরূপ উদ্দেশ্যে বর্জনকারীকে বর্জনকালীন সময়ের আমলের সাওয়াবও দেওয়া হয়। বলাবাহুল্য, এই বিবেচনার বিষয় ছিল রাসূলুল্লাহ ﷺ এর বৈশিষ্ট্য অপর কারো জন্য এ অবস্থান নয়।
মোদ্দাকথা, ইশরাক ও চাশতের সালাত কখনো কখনো তিনি বিশেষ কারণে ছেড়ে দিতেন এবং এরূপ উদ্দেশ্যে বর্জনকারীকে বর্জনকালীন সময়ের আমলের সাওয়াবও দেওয়া হয়। বলাবাহুল্য, এই বিবেচনার বিষয় ছিল রাসূলুল্লাহ ﷺ এর বৈশিষ্ট্য অপর কারো জন্য এ অবস্থান নয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: