আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৩০৬
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর রোযার বিবরণ
৩০৬। মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) কোন মাসে শনি, রবি ও সোম এবং কোন মাসে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দিন রোযা রাখতেন।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ قَالَ : حَدَّثَنَا أَبُو أَحْمَدَ ، وَمُعَاوِيَةُ بْنُ هِشَامٍ ، قَالاَ : حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْ مَنْصُورٍ ، عَنْ خَيْثَمَةَ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ مِنَ الشَّهْرِ السَّبْتَ وَالأَحَدَ وَالاَثْنَيْنَ ، وَمِنَ الشَّهْرِ الآخَرِ الثُّلاَثَاءَ وَالأَرْبَعَاءَ وَالْخَمِيسَ.

হাদীসের ব্যাখ্যা:

হযরত আয়েশা রাযি. এর অন্য বর্ণনায় জানা গিয়েছে যে, মাসের তিন রোযার ব্যাপারে হুযুর (ﷺ)-এর কোন ধরাবাঁধা নিয়ম ছিল না। এজন্য হযরত আয়েশার এ হাদীসের অর্থ কেবল এটাই যে, তিনি এমনও করতেন যে, কোন এক মাসে কোন সপ্তাহের প্রথম তিন দিন, শনি, রবি ও সোমবার রোযা রেখে নিতেন, আর দ্বিতীয় মাসে পরবর্তী তিন দিন অর্থাৎ, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রোযা রেখে নিতেন। (আর শুক্রবার দিন সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি.-এর বর্ণনা আছে যে, শুক্রবার দিন তিনি অধিকাংশত রোযা রাখতেন।) তাই দেখা গেল, তিনি যেন বিশেষ দিন ও তারিখ যেগুলোর রোযা রাখার বিশেষ ফযীলত রয়েছে, এগুলো ছাড়াও সপ্তাহের প্রতিটি দিনে যেন তাঁর নফল রোযা পড়ে, এর প্রতি লক্ষ্য রাখতেন, যাতে মানুষ বুঝে নেয় যে, আল্লাহর দেয়া প্রতিটি দিনই বরকতময় এবং ইবাদতের দিন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)