মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
১. ঈমান-আকাঈদ অধ্যায়
হাদীস নং: ২৯
ঈমান-আকাঈদ অধ্যায়
শাফাআতের বর্ণনা
২৯। হযরত আনাস ইবন মালিক (রাযিঃ) বলেন, আমি আরয করলাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! কিয়ামতের দিন আপনি কোন কোন লোকদের জন্য শাফা'আত করবেন? হযরত (ﷺ) বললেন আহলে কাবায়ের, আহলে আযায়েম এবং যারা অন্যায়ভাবে রক্তপাত ঘটিয়েছে।
كتاب الإيمان والإسلام والقدر والشفاعة
عَنْ مُحَمَّدِ بْنِ مَنْصُورِ بْنِ أَبِي سُلَيْمَانَ الْبَلْخِيِّ، وَمُحَمَّدِ بْنِ عِيسَى، وَيَزِيدَ الطُّوسِيِّ، عَنِ الْقَاسِمِ بْنِ أُمَيَّةَ الْحَذَّاءِ الْعَدَوِيِّ، عَنْ نُوحِ بْنِ قَيْسٍ، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، لِمَنْ تَشْفَعُ يَوْمَ الْقِيَامَةِ؟ قَالَ: «لِأَهْلِ الْكَبَائِرِ، وَأَهْلِ الْعَظَائِمِ، وَأَهْلِ الدِّمَاءِ»
হাদীসের ব্যাখ্যা:
ক্রোধ আগুনের অংশ। শয়তান মানুষকে অপমানিত এবং অসম্মানিত করার জন্য উত্তেজিত করে। মানব সমাজে সংঘাত ও হানাহানি সৃষ্টি করা শয়তানের কাজ। আদম সন্তানের শান্তি ও সংহতি শয়তান খুব অপসন্দ করে। তাই ক্রোধের মাধ্যমে মানুষকে তার সম্মানিত মাকাম থেকে অধঃপতনের দিকে ঠেলে দিতে চায়। উযুর দ্বারা রাগকে দমন করার জন্য আল্লাহর রাসূল ﷺ আদেশ করেছেন। পানি শরীরকে শীতল করে এবং শরীর শীতল হলে উত্তেজনা হ্রাস পায়। অধিকন্তু উযূর মাধ্যমে বান্দা পবিত্রতা হাসিল করে, তার আত্মিক উন্নতি সাধিত হয়। তাই খুব স্বাভাবিকভাবে শয়তানের ফন্দি ও কলা-কৌশল তার উপর তেমন কার্যকরী হয় না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)