ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৮৯
নামাযের অধ্যায়
পুরুষের আবৃতব্য গুপ্তাঙ্গ
(৩৮৯) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নাভির নিম্ন থেকে হাঁটু পর্যন্ত আবৃতব্য গুপ্তাঙ্গ ।
كتاب الصلاة
عن عمرو بن شعيب عن أبيه عن جده رفعه: فإن ما تحت السرة إلى الركبة عورة (فإن ما أسفل من سرته إلى ركبتيه من عورته)

হাদীসের তাখরীজ (সূত্র):

(দারাকুতনি। সনদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য । হাদীসটি আহমাদও সঙ্কলন করেছেন। তার বর্ণনায় রয়েছে, তার নাভির নিচে থেকে তার দুইহাঁটু পর্যন্ত স্থান তার আবৃতব্য গুপ্তাঙ্গ। [সুনান দারাকুতনি, হাদীস-৮৮৭; মুসনাদ আহমাদ, হাদীস-৬৭৫৬]
tahqiqতাহকীক:তাহকীক চলমান