ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৬৪
নামাযের অধ্যায়
দুইহাত উঠানো শুরুতে, রুকুতে, সাজদায়, প্রত্যেক উঠা, নামা, বসা, ও দুই সাজদার মাঝে
(৪৬৪) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাতের মধ্যে যখন সালাত শুরু করতেন, যখন রুকু করতেন এবং যখন সাজদা করতেন তখন তাঁর দুইহাত তাঁর দুইকাঁধ পর্যন্ত উঠাতেন।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: يرفع يديه في الصلاة حذو منكبيه حين يفتتح الصلاة وحين يركع وحين يسجد

হাদীসের তাখরীজ (সূত্র):

(ইবন মাজাহ। সনদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য) । [সুনান ইবন মাজাহ, হাদীস-৮৬০; মুসনাদ আহমাদ, ৩৯ হাদীস-৬১৬৩]
আহমাদ ইবন আবু বাকর বুসীরি 'যাওয়ায়িদ ইবন মাজাহ' গ্রন্থে উল্লেখ করেছেন যে, এই হাদীসের সনদ দুর্বল। এর বর্ণনাকারী ইসমাঈল ইবন আইয়াশ দুর্বল বলে মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন। (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৪৬৪ | মুসলিম বাংলা