ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪৯৭
নামাযের অধ্যায়
মেয়েদের সাজদার পদ্ধতি
(৪৯৭) আলী রা. বলেন, স্ত্রীলোক যখন সাজদা করবে তখন সে মাটিতে পুতে বসবে এবং তার উরুগুলো মিলিয়ে রাখবে।
كتاب الصلاة
عن علي رضي الله عنه قال: إذا سجدت المرأة فلتحتفر ولتضم فخذيها
হাদীসের তাখরীজ (সূত্র):
(ইবন আবী শাইবা । সনদ হাসান)। [মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-২৭৭৭]
গ্রন্থকার রাহ. টীকায় উল্লেখ করেছেন যে, আলী রা.র কথার সনদের সকল রাবী নির্ভরযোগ্য, শুধুমাত্র আলী রা.র ছাত্র হারিস ইবন আব্দুল্লাহ আওয়ারের বিষয়ে মতভেদ রয়েছে। অনেক মুহাদ্দিস তাকে মিথ্যাবাদী বলে উল্লেখ করেছেন। কেউ কেউ তার হাদীস গ্রহণ করেছেন ।