ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৭০
নামাযের অধ্যায়
যুহর, আসর, মাগরিবের শেষ রাকআত ও ইশার শেষ দুই রাকআতে চুপেচুপে কুরআন পাঠ ও মাগরিব ও ইশার প্রথম দুই রাকআতে ও ফজরে সশব্দে কুরআন পাঠ
(৫৭০) তাবিয়ি আবু মা'মার বলেন, আমি খাব্বাব ইবনুল আরাত্ রা.কে বললাম, রাসূলুল্লাহ (ﷺ) কি যুহর ও আসরে কুরআন পাঠ করতেন? তিনি বলেন, হ্যাঁ। আমি বললাম, আপনারা কীভাবে জানতেন যে তিনি পাঠ করছেন? তিনি বলেন, তাঁর দাড়ির নড়াচড়া দেখে।
كتاب الصلاة
عن أبي معمر قال: قلت لخباب بن الأرت رضي الله عنه أكان النبي صلى الله عليه وسلم يقرأ في الظهر والعصر؟ قال نعم قال قلت بأي شيء كنتم تعلمون قراءته؟ قال باضطراب لحيته
হাদীসের তাখরীজ (সূত্র):
[সহীহ বুখারি, হাদীস-৭৬১; সুনান আবু দাউদ, হাদীস-৮০১; সুনান ইবন মাজাহ, হাদীস-৮২৬]