ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৯৯
নামাযের অধ্যায়
ফজরের দুই রাকআত ও মাগরিবের দুই রাকআত (সুন্নত) সালাতের কিরাআত
(৫৯৯) ইবন মাসউদ রা. বলেন, আমি অগণিত বার শুনেছি রাসূলুল্লাহ (ﷺ) মাগরিবের পরের দুই রাকআতে এবং ফজরের সালাতের আগের দুই রাকআতে সূরা কাফিরূন ও সূরা ইখলাস পাঠ করতেন।
كتاب الصلاة
عن ابن مسعود رضي الله عنه أنه قال: ما أحصي ما سمعت من رسول الله صلى الله عليه وسلم يقرأ في الركعتين بعد المغرب وفي الركعتين قبل صلاة الفجر بقل يا أيها الكافرون وقل هو الله أحد

হাদীসের তাখরীজ (সূত্র):

[সুনান তিরমিযি, হাদীস-৪৩১]
tahqiqতাহকীক:তাহকীক চলমান