ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৭৮
নামাযের অধ্যায়
কিশোরের ইমামতি
(৬৭৮) ইবন মাসউদ রা. বলেন, কিশোর ইমামতি করবে না, যতক্ষণ না সে অপরাধের শরীআত নির্ধারিত শাস্তি পাওয়ার যোগ্য হবে (বয়ঃপ্রাপ্ত হবে) ।
كتاب الصلاة
عن ابن مسعود رضي الله عنه أنه قال: لا يؤم الغلام حتى تجب عليه الحدود

হাদীসের তাখরীজ (সূত্র):

(ইবন আব্বাস রা. থেকেও অনুরূপ মতামত বর্ণিত হয়েছে । উভয়ের মতামত আসরাম সঙ্কলিত করেছেন। আব্দুর রাযযাক যয়ীফ সনদে ইবন আব্বাসের সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ কথা সঙ্কলিত করেছেন। [আইনি, উমদাতুল কারি ৫/২২৬; শাওকানি, নাইলুল আওতার ৩/১৯৭]
tahqiqতাহকীক:তাহকীক চলমান