ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৮৯
নামাযের অধ্যায়
ইমাম যামিনদার
(৬৮৯) আলী রা. বলেন, আযানের কর্তৃত্ব মুয়াযযিনের বেশী এবং ইকামতের কর্তৃত্ব ইমামের বেশী।
كتاب الصلاة
عن علي رضي الله عنه قال: المؤذن أملك بالأذان والإمام أملك بالإقامة
হাদীসের তাখরীজ (সূত্র):
(তাহাবি ও বাইহাকি। বাইহাকি হাদীসটিকে জোরালো বলে মনে করেছেন। হাদীসটি ইবন আদি রাসূলুল্লাহ (ﷺ) এর কথা হিসেবে সঙ্কলিত করেছেন। ইবন আদির বর্ণনার সনদ হাসান । আবুশ শাইখ হাদীসটি আবু হুরাইরার সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে সঙ্কলিত করেছেন। মুনাবি বলেন, ইবন হাজার আসকালানির বর্ণনা অনুযায়ী ইবন উমার থেকে বর্ণিত হওয়াই সঠিক)।** [তাহাবি, শারহু মুশকিলিল আসার, হাদীস-২১৯৮; বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস- ২২৭৯; ইবন আদি, আল কামিল ৫/১৮; মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-৪১৭১]
বাইহাকি, ইবন হাজার প্রমুখ মুহাদ্দিস উল্লেখ করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) এর বাণী হিসাবে বর্ণিত হাদীসের সনদ দুর্বল। (অনুবাদক)
বাইহাকি, ইবন হাজার প্রমুখ মুহাদ্দিস উল্লেখ করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) এর বাণী হিসাবে বর্ণিত হাদীসের সনদ দুর্বল। (অনুবাদক)