ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭১৫
নামাযের অধ্যায়
মুসল্লীর সামনে দিয়ে চলাচল করলে সালাত ভঙ্গ হবে কি না
(৭১৫) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কুকুর, গাধা ও মহিলা সালাত ভেঙ্গে দেয়।
كتاب الصلاة
عن أنس رضي الله عنه مرفوعا: يقطع الصلاة الكلب والحمار والمرأة
হাদীসের তাখরীজ (সূত্র):
(বাযযার। সনদের রাবীগণ নির্ভরযোগ্য)। [মুসনাদ বাযযার, হাদীস-৭৪৬১]