ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৬৪
নামাযের অধ্যায়
সালাতের মধ্যে দাড়ি নাড়াচাড়া করা
(৭৬৪) আবু হুরাইরা রা. থেকে রাসূলুল্লাহ (ﷺ) এর নামে বর্ণিত, তিনি দেখেন যে, একব্যক্তি সালাতের মধ্যে নিজের দাড়ি নাড়াচাড়া করছে । তখন তিনি বলেন, এই ব্যক্তির অন্তর যদি ভীত-বিনম্র হত তাহলে এর অঙ্গ-প্রত্যঙ্গও ভীত-বিনম্র ও শান্ত হত ।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: رأى رجلا يعبث بلحيته في الصلاة فقال: لو خشع قلب هذا لخشعت جوارحه
হাদীসের তাখরীজ (সূত্র):
(হাদীসটি হাকীম তিরমিযি ও ইবন আবী শাইবা সঙ্কলিত করেছেন)। [হাকীম তিরমিযি, নাওয়াদিরুল উসূল ৩/২১০; মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-৬৭৮৭]
[হাদীসটি মারফু হিসাবে সঙ্কলন করেছেন হাকীম তিরমিযি এবং মাওকুফ হিসাবে সঙ্কলন করেছেন ইবন আবী শাইবা ও ইবনুল মুবারক। গ্রন্থকার টীকায় বলেন, 'হাকীম তিরমিযির মারফু বর্ণনার সনদ দুর্বল । আযীযি বলেছেন, ইবন আবী শাইবার সনদ হাসান লিগাইরিহি'। আলবানি বলেন, মারফু হিসাবে হাদীসটি অত্যন্ত যয়ীফ অথবা মাওযূ। দেখুন: ইবনুল মুবারক, আয যুহদ ১/৪১৯; মুনাবি, ফাইয়ুল কাদীর ৫/৩১৯; আলবানি, ইরওয়াউল গালীল ২/৯২-৯৩; মুহাম্মাদ আওয়ামা, তাহকীক মুসান্নাফ ইবন আবী শাইবা ৪/৪৮২। -সম্পাদক]