ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৬৫
নামাযের অধ্যায়
সালাতের মধ্যে দাড়ি নাড়াচাড়া করা
(৭৬৫) তাবিয়ি হাসান বসরি (মৃ: ১১০ হি.) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাতের মধ্যে তাঁর দাড়ি স্পর্শ করতেন।
كتاب الصلاة
عن الحسن: كان رسول الله صلى الله عليه وسلم يمس لحيته في الصلاة …… غير عبث

হাদীসের তাখরীজ (সূত্র):

(হাদীসটি আবু ইয়া'লা সঙ্কলিত করেছেন । হাদীসটি শক্তিশালী মুরসাল। বাযযার দুর্বল সনদে অনুরূপ হাদীস ইবন উমার থেকে সঙ্কলিত করেছেন, যাতে বলা হয়েছে, ‘তিনি সালাতের মধ্যে নিজ দাড়ি স্পর্শ করতেন, তবে অনর্থক নাড়াচাড়া করতেন না’) । [মুসনাদ আবু ইয়া'লা, হাদীস-২৭০৬; মুসনাদ বাযযার, হাদীস-৫৯২০]
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৭৬৫ | মুসলিম বাংলা