ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৭৬
নামাযের অধ্যায়
আবাসিক এলাকায় মসজিদ তৈরী, পরিচ্ছন্ন রাখা এবং সুগন্ধময় রাখা
(৭৭৬) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আবাসিক বাড়িঘরের মধ্যে (আবাসিক এলাকায়) মসজিদ তৈরী করতে, মসজিদগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং সেগুলোতে সুগন্ধি ব্যবহার করে সুগন্ধময় করতে নির্দেশ দিয়েছেন।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها قالت: أمر رسول الله صلى الله عليه وسلم ببناء المساجد في الدور وأن تنظف وتطيب
হাদীসের তাখরীজ (সূত্র):
(আবু দাউদ । সনদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য)। [সুনান আবু দাউদ, হাদীস-৪৫৫; সুনান তিরমিযি, হাদীস-৫৯৪; সুনান ইবন মাজাহ, হাদীস-৭৫৮]
হাদীসের ব্যাখ্যা:
যেসব এলাকায় জনবসতি গড়ে উঠেছে সেসব এলাকায় মসজিদ নির্মাণ করা উচিত এবং সর্ববিধ ময়লা থেকে তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। মসজিদে সুগন্ধি ছিটানো চাই। মসজিদের ধর্মীয় গুরুত্ব এবং আল্লাহর সাথে এর সম্পর্কের এটাই দাবি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)