ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৮৯
নামাযের অধ্যায়
খালি পায়ে ও স্যান্ডেল-জুতা পায়ে সালাত আদায়
(৭৮৯) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে খালি পায়ে ও স্যান্ডেল জুতা পায়ে সালাত আদায় করতে দেখেছি।
كتاب الصلاة
عن عمرو بن شعيب عن أبيه عن جده قال: رأيت رسول الله صلى الله عليه وسلم يصلي حافيا ومنتعلا

হাদীসের তাখরীজ (সূত্র):

(আবু দাউদ। সনদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য)। [সুনান আবু দাউদ, হাদীস-৬৫৩; সুনান ইবন মাজাহ, হাদীস-১০৩৮]

নাসায়ি আয়িশা রা. থেকে সহীহ সনদে এই অর্থে আরেকটি হাদীস সঙ্কলিত করেছেন । এই হাদীসে আয়িশা রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে দাঁড়িয়ে ও বসে পান করতে দেখেছি, খালি পায়ে ও স্যান্ডেল-জুতা পায়ে সালাত আদায় করতে দেখেছি এবং সালাত শেষে ডানে ও বামে ঘুরতে দেখেছি। [হাদীস নং-১৩৬১; আরো দেখুন: আবু দাউদ-৬৫২] (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান