ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৫০
নামাযের অধ্যায়
পাঁচ ওয়াক্ত ও জুমুআ সংশ্লিষ্ট নিয়মিত সুন্নত সালাতসমূহ
(৮৫০) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পরে ছয় রাকআত সালাত আদায় করবে, যেগুলোর মাঝে সে কোনো খারাপ কথা বলবে না, তার জন্য এই ছয় রাকআত সালাত বারো বছরের ইবাদতের সমতুল্য হবে।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من صلى بعد المغرب ست ركعات لم يتكلم فيما بينهن بسوء عدلن له بعبادة ثنتي عشرة سنة

হাদীসের তাখরীজ (সূত্র):

(ইবন মাজাহ, ইবন খুযাইমা তার সহীহ গ্রন্থে এবং তিরমিযি। তিনি হাদীসটিকে 'গরীব' ও দুর্বল বলেছেন)।** [সুনান তিরমিযি, হাদীস-৪৩৫; সুনান ইবন মাজাহ, হাদীস-১১৬৭; সহীহ ইবন খুযাইমা, হাদীস-১১৯৫]

ইমাম তিরমিয়ি বলেন, হাদীসটি একমাত্র উমার ইবন আবু খাসআমই বর্ণনা করেছে। অন্য কোনো সূত্রে হাদীসটি বর্ণিত হয় নি। আমি ইমাম বুখারিকে এই ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করেছিলাম। তিনি বলেন, এই ব্যক্তি অত্যন্ত দুর্বল এবং এর বর্ণিত হাদীস মুনকার বা আপত্তিকর এবং একেবারেই অগ্রহণযোগ্য। (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৮৫০ | মুসলিম বাংলা