ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯১৯
নামাযের অধ্যায়
রুকুর মাধ্যমে সাজদা আদায়
(৯১৯) আব্দুল্লাহ ইবন মাসউদ রা বলেন, যদি সাজদা সূরার শেষে হয় তাহলে তুমি ইচ্ছা করলে রুকু করবে অথবা সাজদা করবে । কারণ সাজদা তো রুকুর সাথেই।
كتاب الصلاة
عن عبد الله بن مسعود رضي الله عنه قال: إذا كانت السجدة آخر السورة فاركع إن شئت أو اسجد فإن السجدة مع الركعة
হাদীসের তাখরীজ (সূত্র):
(তাবারানি। সনদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য)। [তাবারানি, আল মু'জামুল কাবীর, হাদীস-৮৭১২; মুসান্নাফ আব্দুর রাযযাক, হাদীস-৫৯১৮]