ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৩২
নামাযের অধ্যায়
দুআ ও ইসতিগফারের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা
(১০৩২) তাবিয়ি শা'বি (২৪-১০৪ হি.) বলেন, উমার রা. ইসতিসকা বা বৃষ্টি প্রার্থনার জন্য বের হন। তিনি শুধুমাত্র ইসতিগফার ছাড়া আর কিছুই করলেন না।
كتاب الصلاة
عن الشعبي قال: خرج عمر رضي الله عنه يستسقي فلم يزد على الاستغفار

হাদীসের তাখরীজ (সূত্র):

(সায়ীদ ইবন মানসুর। হাদীসটির সনদ মুরসাল বা বিচ্ছিন্ন । উমার রা. ২৩ হিজরিতে ইন্তিকাল করেন। শাবি উমার রা. থেকে কিছু শিক্ষা করার সুযোগ পান নি। তিনি অন্য কারো থেকে এই ঘটনাটি শুনেছেন, যার নাম তিনি বলেন নি। তবে শা’বি পর্যন্ত হাদীসটির সনদ শক্তিশালী)। [সায়ীদ ইবন মানসুর, তাফসীর মিন সুনান, হাদীস-১০৯৫; মুসান্নাফ আব্দুর রাযযাক, হাদীস-৪৯০২]
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১০৩২ | মুসলিম বাংলা