ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৪২
নামাযের অধ্যায়
ইসতিসকা বা বৃষ্টি প্রার্থনার দুআসমূহ
(১০৪২) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন বৃষ্টি দেখতেন তখন বলতেন, 'হে আল্লাহ, একে প্রবল কল্যাণময় বারিপাতে পরিণত করুন’ ।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كان إذا رأى المطر يقول: اللهم صيبا نافعا
হাদীসের তাখরীজ (সূত্র):
[সহীহ বুখারি, হাদীস-১০৩২]
হাদীসের ব্যাখ্যা:
বৃষ্টিও হচ্ছে এমনি একটি ব্যাপার, যা ধ্বংসেরও কারণ হতে পারে আবার এর দ্বারা সৃষ্টি জগতের কল্যাণও হতে পারে, মৃত প্রকৃতিতে করতে পারে প্রাণের সঞ্চার। এজন্যে যখন বৃষ্টি বর্ষিত হয়, তখন ঈমানদার বান্দাদের উচিত এ বৃষ্টি যেন উপকারী ও রহমতরূপে প্রতিপন্ন হয় সে জন্যে আল্লাহর দরবারে দু'আ করা। রাসূলুল্লাহ ﷺ যখন বৃষ্টির প্রয়োজন বোধ করে তার জন্যে দু'আ করতেন, তখনো তিনি এরূপই দু'আ করতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)