ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৪৩
নামাযের অধ্যায়
ইসতিসকা বা বৃষ্টি প্রার্থনার দুআসমূহ
(১০৪৩) আব্দুল্লাহ ইবন উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) যখন বিদ্যুৎ চমকানো বা বজ্রপাতের শব্দ শুনতেন তখন বলতেন, 'হে আল্লাহ, আমাদেরকে আপনার ক্রোধ দ্বারা ধ্বংস হত্যা করবেন না এবং আমাদেরকে আপনার শাস্তি দ্বারা ধ্বংস করবেন না। আর তার পূর্বেই আমাদেরকে ক্ষমা ও নিরাপত্তা দান করুন'।
كتاب الصلاة
عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان إذا سمع صوت الرعد والصواعق يقول: اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك

হাদীসের তাখরীজ (সূত্র):

[সুনান তিরমিযি, হাদীস-৩৪৫০; নাসায়ি, আস সুনানুল কুবরা, হাদীস-১০৬৯৮; মুস্তাদরাক হাকিম, হাদীস-৭৭৭২]

[হাকিম ও যাহাবি হাদীসটিকে সহীহ বলেছেন। ইরাকি বলেন, এর সনদ হাসান। তিরমিযি, নববি, আলবানি, শুআইব আরনাউত, হুসাইন সালীম আসাদ, ইসলাম মানসুর প্রমুখ মুহাদ্দিস হাদীসটির সনদ দুর্বল বলেছেন। কেননা রাবী হাজ্জাজ ইবন আরতাহ দুর্বল এবং তার উস্তাদ আবু মাতার অজ্ঞাতপরিচয় । দেখুন: মুনাবি, ফায়যুল কাদীর ৫/১৫৫; ইরাকি, তাখরীজুল ইহইয়া, পৃ. ৩৮৭; আলবানি, সিলসিলাহ যয়ীফাহ ৩/১৪৬-১৪৭; শুআইব আরনাউত, তাহকীক মুসনাদ আহমাদ ১০/৪৮; ইসলাম মানসুর, তাহকীক সুনানুল কুবরা লিল বাইহাকি ৪/৩৮; মুহাম্মাদ আওয়ামা, তাহকীক মুসান্নাফ ইবন আবী শাইবা ১৫/১১৩।-সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান