ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৭৭
নামাযের অধ্যায়
ক্ষমা ও সুস্থতা-নিরাপত্তার মর্যাদা
(১০৭৭) আবু বাকর সিদ্দীক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা আল্লাহর নিকট ক্ষমা ও সার্বিক সুস্থতা-নিরাপত্তা প্রার্থনা করবে । কারণ একীন বা দৃঢ়-বিশ্বাসের পরে সুস্থতা-নিরাপত্তার চেয়ে উত্তম কোনো কিছুই কোনো মানুষ লাভ করে নি।
كتاب الصلاة
عن أبي بكر الصديق رضي الله عنه مرفوعا: سلوا الله العفو والعافية فإن أحدا لم يعط بعد اليقين خيرا من العافية
হাদীসের তাখরীজ (সূত্র):
(আহমাদ, তিরমিযি, নাসায়ি, ইবন মাজাহ, ইবন হিব্বান ও হাকিম হাদীসটি সহীহ)। [মুসনাদ আহমাদ, হাদীস-৩৪; সুনান তিরমিযি, হাদীস-৩৫৫৮; সুনান ইবন মাজাহ, হাদীস-৩৮৪৯; নাসায়ি, আমালুল ইয়াওমি, হাদীস-৮৮৮; মুস্তাদরাক হাকিম, হাদীস-১৯৩৮; সহীহ ইবন হিব্বান, হাদীস-৯৫২]