ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৮১
নামাযের অধ্যায়
মৃত্যুপথযাত্রীকে কালিমা পড়ানো
(১০৮১) মা'কিল ইবন ইয়াসার রা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা তোমাদের মৃতদের (মৃত্যুপথযাত্রীদের) উপর সূরা ইয়াসীন পাঠ করবে ।
كتاب الصلاة
عن معقل بن يسار رضي الله عنه مرفوعا: إقرءوا يس على موتاكم
হাদীসের তাখরীজ (সূত্র):
(আবু দাউদ। ইবন হিব্বান হাদীসটিকে সহীহ বলেছেন)। [সুনান আবু দাউদ, হাদীস-৩১২১; সহীহ ইবন হিব্বান, হাদীস-৩০০২]
হাদীসের ব্যাখ্যা:
এখানে মৃত্যু পথযাত্রীরূপে তাদের বুঝনো হয়েছে যাদের উপর মৃত্যুর লক্ষণ ফুটে উঠেছে। এর মধ্যে কী হিকমত নিহিত তা কেবল আল্লাহ্ তা'আলাই জানেন। তবে একথা স্পষ্ট যে এই সূরা ইয়াসীনও ঈমানের গুরুত্বপূর্ণ বিষয়াদি এবং মৃত্যু পরবর্তী জীবনের সবিস্তার বিবরণ স্থান পেয়েছে। فَسُبْحَانَ الَّذِي بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَإِلَيْهِ تُرْجَعُونَ "অতএব পবিত্র ও মহান তিনি যার হাতে প্রত্যেক বিষয়ের সার্বভৌম ক্ষমতা এবং তাঁরই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে। (৩৬, সূরা ইয়াসীন: ৮৩) আয়াতটি মৃত্যুর সময়ের খুবই উপযোগী।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)