ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৪৬
নামাযের অধ্যায়
কবর প্রশস্ত করা, গভীর করা, সুন্দর করা, পাশ-কবর বা গর্ত-কবর
(১১৪৬) সা'দ ইবন আবী ওয়াক্কাস রা. তার মৃত্যুপূর্ব অসুস্থতার মধ্যে বলেন, আমার জন্য তোমরা পার্শ্ব-কবর খনন করবে এবং এই পাশ-গর্তের মুখে মাটির ইটগুলোকে দাঁড় করিয়ে দিবে, যেরূপভাবে রাসূলুল্লাহ (ﷺ) এর জন্য করা হয়েছিল ।
كتاب الصلاة
عن سعد بن أبي وقاص رضي الله عنه أنه قال في مرضه الذي هلك فيه: ألحدوا لي لحدا وانصبوا علي اللبن نصبا كما صنع برسول الله صلى الله عليه وسلم
হাদীসের তাখরীজ (সূত্র):
[ সহীহ মুসলিম, হাদীস-৯৬৬; সুনান ইবন মাজাহ, হাদীস-১৫৫৬]
কবর খননের পরে কবরের পাশে অতিরিক্ত গর্ত করে সেই গর্তের মধ্যে মৃতদেহ রাখা। একে আরবিতে 'লাহদ' বলা হয়। (অনুবাদক)
কবর খননের পরে কবরের পাশে অতিরিক্ত গর্ত করে সেই গর্তের মধ্যে মৃতদেহ রাখা। একে আরবিতে 'লাহদ' বলা হয়। (অনুবাদক)
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীস থেকে জানা গেল যে, বুগলী কবরই উত্তম। তবে তাতে কাঁচা ইট বিছিয়ে দেওয়া চাই। রাসূলুল্লাহ ﷺ-এর কবরও ঠিক এভাবে তৈরি করা হয়েছিল। কিন্তু কাঁচা মাটি হওয়ার দরুন যদি বগলী কবর খনন করা না যায় তবে 'শিকক' কবর খনন করা যেতে পারে। কোন কোন বর্ণনা সূত্রে জানা যায় যে, রাসূলুল্লাহ ﷺ-এর জীবদ্দশায় উভয় প্রকার কবর তৈরি করা হতো। তবে বুগলী কবরই উত্তম।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)