ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৫৫
নামাযের অধ্যায়
কবরের উপরে পানি ছিটানো
(১১৫৫) তাবি’-তাবিয়ি জা'ফর সাদিক (১৪৮ হি.) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে কবরের উপর পানি ছিটিয়ে দেওয়ার প্রচলন ছিল।
كتاب الصلاة
عن جعفر بن محمد: أن الرش على القبر كان على عهد رسول الله صلى الله عليه وسلم
হাদীসের তাখরীজ (সূত্র):
(বাইহাকি । হাদীসটির সনদ বিচ্ছিন্ন; কারণ জা'ফর সাদিক দুই বা ততোধিক ব্যক্তির মাধ্যমে বিষয়টি জেনেছেন, যাদের নাম তিনি বলেন নি, ফলে তাদের নির্ভরযোগ্যতা বিচার সম্ভব নয়। জা'ফর সাদিক পর্যন্ত সনদটি শক্তিশালী)। [বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-৬৭৩৯]