ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৭৫
নামাযের অধ্যায়
রাসূলুল্লাহ (ﷺ) এর কবর যিয়ারতের মর্যাদা, আদব এবং এজন্য সফর করা
(১১৭৫) ইবন উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি শুধুমাত্র আমার যিয়ারতের উদ্দেশ্যেই আমার নিকট যিয়ারতে আসবে তার জন্য আল্লাহর উপর দায়িত্ব হবে যে, আমি তার শাফাআতকারী হব।
كتاب الصلاة
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: من جاءني زائرا لا تهمه إلا زيارتي كان حقا على الله أن أكون له شفيعا
হাদীসের তাখরীজ (সূত্র):
(তাবারানি হাদীসটি সঙ্কলিত করেছেন ও ইবনুস সাকান সহীহ বলেছেন)। [তাবারানি, আল মু'জামুল কাবীর, হাদীস-১৩১৪৯; আল মু'জামুল আওসাত, হাদীস-৪৫৪৬; ইরাকি, তাখরীজুল ইহইয়া', পৃ. ৩০৬]
[গ্রন্থকার হাদীসটি আল্লামা ইরাকির 'তাখরীজু আহাদীসিল ইহইয়া'র বরাতে উল্লেখ করেছেন। তাবারানির বর্ণনায় হাদীসটির আরবি পাঠ নিম্নরূপ: من جاءني زائرا لا تعمله حاجة إلا زيارتى كان حقا علي أن أكون له شفيعا يوم القيامة । তাছাড়া হাদীসটির অন্যান্য বর্ণনায় لا تهمه বা لاتعمله এর পরিবর্তে لا تحمله , কোনো বর্ণনায় لا لا ينزعه এবং অন্য বর্ণনায় لا يعمده শব্দ এসেছে। -সম্পাদক]