ফিকহুস সুনান ওয়াল আসার

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ১২৯৮
রোযার অধ্যায়
ভুলে পানাহার করলে কোনো কাযা বা কাফফারা নেই
(১২৯৮) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ সিয়াম পালন অবস্থায় ভুলে যায় (যে সে সিয়ামরত) ফলে সে আহার করে বা পান করে, তাহলে সে যেন তার সিয়াম পূর্ণ করে । কারণ আল্লাহই তাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন।
كتاب الصيام
عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم من نسي وهو صائم فأكل أو شرب فليتم صومه فإنما أطعمه الله وسقاه... من أفطر في رمضان ناسيا فلا قضاء عليه ولا كفارة

হাদীসের তাখরীজ (সূত্র):

(বুখারি ও মুসলিম । হাদীসটি হাকিমও সঙ্কলন করেছেন। তার বর্ণনায়, 'যে ব্যক্তি রামাদান মাসে ভুলে সিয়াম ভেঙ্গে ফেলবে তার উপর কোনো কাযা নেই এবং কাফফারাও নেই’ । হাকিম এই বর্ণনাটিকে সহীহ বলেছেন)। [সহীহ বুখারি, হাদীস-১৯৩৩; সহীহ মুসলিম, হাদীস-১১৫৫: সুনান আবু দাউদ, হাদীস-২৩৯৮; মুসনাদ আহমাদ, হাদীস-৯৪৮৯; মুস্তাদরাক হাকিম, হাদীস-১৫৬৯]

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, রোযার কথা ভুলে গিয়ে পানাহার করলে তার রোযা নষ্ট হবে না। তবে রোযা স্মরণ হওয়ামাত্রই পানাহার ছেড়ে দিতে হবে।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)