ফিকহুস সুনান ওয়াল আসার
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ১৩০০
রোযার অধ্যায়
সিয়াম অবস্থায় স্বপ্নস্খলন ও রক্তপাত বা রক্তমোক্ষণ করা
(১৩০০) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তিনটি বিষয় সিয়াম পালনকারীর সিয়াম ভাঙ্গবে না: বমি, রক্তমোক্ষণ এবং স্বপ্নস্খলন।
كتاب الصيام
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: ثلاثة لا يفطرن الصائم: القيء والحجامة والاحتلام
হাদীসের তাখরীজ (সূত্র):
(বাযযার। তিনি হাদীসটিকে সহীহ বলেছেন)। [মুসনাদ বাযযার, হাদীস-৫২৮৭; হাইসামি, মাজমাউয যাওয়ায়িদ, হাদীস-৫০০৪)