ফিকহুস সুনান ওয়াল আসার
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ১৩০৭
রোযার অধ্যায়
আহার বা স্ত্রী-সহবাসের মাধ্যমে সিয়াম ভঙ্গ করার কাফফারা
(১৩০৭) আবু হুরাইরা রা. বলেন, একব্যক্তি রামাদান মাসে আহার করে । তখন নবী (ﷺ) তাকে নির্দেশ দেন যে, সে একটি ক্রীতদাস মুক্ত করবে, অথবা দুইমাস সিয়াম পালন করবে অথবা ৬০ জন দরিদ্রকে খাওয়াবে।
كتاب الصيام
عن أبي هريرة رضي الله عنه أن رجلا أكل في رمضان فأمره النبي صلى الله عليه وسلم أن يعتق رقبة أو يصوم شهرين أو يطعم ستين مسكينا
হাদীসের তাখরীজ (সূত্র):
[সুনান দারাকুতনি, হাদীস-২৩০৮]
আবু মা'শার নুজাইহ নামক তাবি’-তাবিয়ি (মৃ: ১৭০ হি.) হাদীসটি মুহাম্মাদ ইবন কা'বের সূত্রে আবু হুরাইরা রা. থেকে বর্ণনা করেছেন। ইবনুল মাদীনি বলেন যে, তিনি দুর্বল ছিলেন, তবে মুহাম্মাদ ইবন কা'ব থেকে কয়েকটি গ্রহণযোগ্য হাদীস বর্ণনা করেছেন। এজন্য গ্রন্থাকার হাদীসটিকে চলনসই বলেছেন। দারাকুতনি, বাইহাকি, ইবন হাজার ও অন্যান্য মুহাদ্দিস হাদীসটিকে যয়ীফ বলে উল্লেখ করেছেন। (গ্রন্থকারের টীকা থেকে)