ফিকহুস সুনান ওয়াল আসার

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ১৩১৫
রোযার অধ্যায়
সিয়ামরত অবস্থায় সুরমা ব্যবহার
(১৩১৫) আনাস ইবন মালিক রা. থেকে বর্ণিত, তিনি সিয়াম পালনরত অবস্থায় সুরমা ব্যবহার করতেন।
كتاب الصيام
عن أنس بن مالك رضي الله عنه أنه كان يكتحل وهو صائم

হাদীসের তাখরীজ (সূত্র):

[সুনান আবু দাউদ, হাদীস-২৩৭৮]

বাইহাকি সুন্দর সনদে অনুরূপ কথা ইবন আব্বাস রা. থেকে সঙ্কলন করেছেন । তাবারানি সমার্থক হাদীস আবু রাফি' রা.র সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে উদ্ধৃত করেছেন তাবারানি ইবন মাসউদ রা. থেকে সুন্দর সনদে উদ্ধৃত করেছেন যে, সাহাবিগণ তেল ব্যবহার অবস্থায় সিয়াম পালন করতেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান