আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৫৪৬৫
আন্তর্জাতিক নং: ৫৮৮৫
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩১২০. পুরুষের নারীর বেশ ধারণ করা এবং নারীর পুরুষের বেশ ধারণ করা।
৫৪৬৫। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) ঐসব পুরুষকে লা’নত করেছেন, যারা নারীর বেশ ধারণ করে এবং ঐসব নারীকেও (লা'নত করেছেন), যারা পুরুষের বেশ ধারণ করে।
আমর রাহঃ ও অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
كتاب اللباس
باب الْمُتَشَبِّهُونَ بِالنِّسَاءِ وَالْمُتَشَبِّهَاتُ بِالرِّجَالِ
5885 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: «لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ، وَالمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ» تَابَعَهُ عَمْرٌو، أَخْبَرَنَا شُعْبَةُ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে নির্দিষ্টভাবে পোশাকের কোন উল্লেখ নেই; বরং সাধারণভাবে আকৃতি ধারণের উপর লা'নত করা হয়েছে। তবে সাদৃশ্যের প্রকাশ্য নমুনা এটাই যে, পুরুষরা মেয়েলী পোশাক পরে এবং নারীরা পুরুষদের পোশাক গ্রহণ করে নিজেদের প্রকৃতির খেলাপ করে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)