ফিকহুস সুনান ওয়াল আসার
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ১৫৫২
বিবাহ-শাদীর অধ্যায়
বিবাহে উৎসাহপ্রদান এবং সাধ্য থাকলেও বিবাহ না করা থেকে ভীতিপ্রদর্শন
(১৫৫২) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে সাওয়াবের উদ্দেশ্যে বিবাহ করে তাহলে আল্লাহর উপর দায়িত্ব হয়ে যায় যে তিনি তাকে সাহায্য করবেন এবং তাকে বরকত দান করবেন।
كتاب النكاح
عن جابر رضي الله عنه مرفوعا: من تزوج ثقة بالله واحتسابا كان حقا على الله أن يعينه وأن يبارك له
হাদীসের তাখরীজ (সূত্র):
[তাবারানি, আল মু'জামুল আওসাত, হাদীস-৪৯১৮; আল মু'জামুল কাবীর, হাদীস-৭৩৭]
হাইসামি মাজমাউয যাওয়ায়িদ (৪/২৫৮) এ হাদীসটি উল্লেখ করেছেন এবং এর সনদে একজন রাবী অজ্ঞাতপরিচয় বলে উল্লেখ করেছেন। (গ্রন্থকার)
হাইসামি মাজমাউয যাওয়ায়িদ (৪/২৫৮) এ হাদীসটি উল্লেখ করেছেন এবং এর সনদে একজন রাবী অজ্ঞাতপরিচয় বলে উল্লেখ করেছেন। (গ্রন্থকার)