ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৫৬৯
বিবাহ-শাদীর অধ্যায়
বিবাহে শর্ত আরোপ করা
(১৫৬৯) উকবা ইবন আমির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বিবাহের সময় যে শর্ত স্বীকার করে তোমরা স্ত্রীকে বৈধ করেছ, সেই শর্ত পূরণ করা সবচেয়ে বেশী জরুরি।
كتاب النكاح
عن عقبة بن عامر رضي الله عنه مرفوعا: إن أحق الشرط أن يوفى به ما استحللتم به الفروج

হাদীসের তাখরীজ (সূত্র):

[সহীহ বুখারি, হাদীস-২৭২১; সহীহ মুসলিম, হাদীস-১৪১৮; সুনান আবু দাউদ, হাদীস-২১৩৯; সুনান তিরমিযি, হাদীস-১১২৭; সুনান নাসায়ি, হাদীস-৩২৮১; সুনান ইবন মাজাহ, হাদীস-১৯৫৪]
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)