ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৫৯৩
বিবাহ-শাদীর অধ্যায়
হজ্জ বা উমরার ইহরাম-রত ব্যক্তির বিবাহ
(১৫৯৩) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইহরাম-রত অবস্থায় (ইবন আব্বাসের খালা) মাইমুনাকে বিবাহ করেন। বুখারির বর্ণনায় অতিরিক্ত রয়েছে: ‘এবং তিনি ইহরাম শেষ করে হালাল হওয়ার পরে তার বাসর-সম্মিলনের ব্যবস্থা করেন'।
كتاب النكاح
عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم تزوج ميمونة وهو محرم... وبنى بها وهو حلال

হাদীসের তাখরীজ (সূত্র):

[সহীহ বুখারি, হাদীস-৪২৫৮; সহীহ মুসলিম, হাদীস-১৪১০; সুনান আবু দাউদ, হাদীস-১৮৪৪; সুনান তিরমিযি, হাদীস-৮৪২; সুনান নাসায়ি, হাদীস-২৮৪০; সুনান ইবন মাজাহ, হাদীস-১৯৬৫]
হাদীসটি তাবারানি ১৫টি সূত্রে সঙ্কলিত করে বলেন, এ বিষয়ে এই হল সঠিক তথ্য । অর্থাৎ যারা বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) মাইমুনাকে ইহরাম শেষ করে হালাল হওয়ার পরে বিবাহ করেছিলেন তাদের বর্ণনা সঠিক নয়। বিশুদ্ধ বর্ণনাসমূহ থেকে জানা যায় যে, তিনি ইহরাম অবস্থাতেই বিবাহ করেছিলেন।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)