ফিকহুস সুনান ওয়াল আসার
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ১৬০০
বিবাহ-শাদীর অধ্যায়
বিবাহযোগ্য মেয়েকে দ্রুত বিবাহ প্রদান
(১৬০০) আলী রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হে আলী, তিনটি বিষয় বিলম্ব করবে না: সালাত সময় হলে, জানাযা উপস্থিত হলে এবং স্বামীহীনা মেয়ে যথাযোগ্য সুপাত্র পেলে।
كتاب النكاح
عن علي رضي الله عنه مرفوعا: ثلاث يا علي لا تؤخرهن الصلاة إذا آنت والجنازة إذا حضرت والأيم إذا وجدت كفؤا
হাদীসের তাখরীজ (সূত্র):
(হাকিম। তিনি হাদীসটিকে সহীহ বলেছেন)। [মুস্তাদরাক হাকিম, হাদীস-২৬৮৬]
হাদীসের ব্যাখ্যা:
বর্ণিত তিনটি কাজ সর্বদা তাড়াতাড়ি সম্পন্ন করা উচিত। কোন স্বামীবিহীন মহিলার যদি সমতাসম্পন্ন পাত্র পাওয়া যায়, তবে বিয়ে সম্পাদন করতে বিলম্ব না করা চাই। অনুরূপভাবে কারো জানাযা উপস্থিত হলে তাৎক্ষণিকভাবে দাফন কাফন করা চাই এবং বিলম্ব করা উচিত নয়। অনুরূপ সালাতের (আদায়ের) সময় হলেই তা তাৎক্ষণিকভাবে আদায় করা উচিত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)