ফিকহুস সুনান ওয়াল আসার
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ১৬০৬
বিবাহ-শাদীর অধ্যায়
সর্বনিম্ন মোহর, কখন ওয়াজিব হবে, মোহর ও খোরপোষ সংক্রান্ত বিষয়াদি
(১৬০৬) যাইদ ইবন সাবিত রা. বলেন, যখন কোনো মানুষ তার স্ত্রীর নিকট গমন করে এবং তাদের উভয়কে একত্র অবস্থায় পর্দা টাঙিয়ে দেওয়া হয় তখনই মোহর ওয়াজিব হয়ে যায়।
كتاب النكاح
عن زيد بن ثابت رضي الله عنه قال: إذا دخل الرجل بامرأته وأرخيت الستور فقد وجب الصداق
হাদীসের তাখরীজ (সূত্র):
(মুহাম্মাদ শক্তিশালী সনদে)। [মুআত্তা মুহাম্মাদ, হাদীস-৫৩২; মুআত্তা মালিক, হাদীস-১৪৮৭; বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-১৪৪৮০]