ফিকহুস সুনান ওয়াল আসার
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ১৬৪৭
বিবাহ-শাদীর অধ্যায়
পাঁচ চুমুকের কমে বৈবাহিক নিষেধাজ্ঞা আরোপিত না হওয়ার ব্যাখ্যা
(১৬৪৭) আয়িশা রা. বলেন, কুরআন কারীমের আয়াত হিসাবে অবতীর্ণ হয়েছিল যে, ‘পরিজ্ঞাত দশ চুমুক দুধপানই বিবাহ হারাম করবে। পরে ‘পরিজ্ঞাত পাঁচ চুমুক বিবাহ হারাম করবে' দ্বারা তা রহিত করা হয় । রাসূলুল্লাহ (ﷺ) যখন ইন্তিকাল করেন তখনও তা কুরআনের আয়াত হিসাবে পঠিত হত।
كتاب النكاح
عن عائشة رضي الله عنها أنها قالت: كان فيما أنزل من القرآن: عشر رضعات معلومات يحرمن ثم نسخن بخمس معلومات فتوفي رسول الله صلى الله عليه وسلم وهن فيما يقرأ من القرآن
হাদীসের তাখরীজ (সূত্র):
[সহীহ মুসলিম, হাদীস-১৪৫২; সুনান আবু দাউদ, হাদীস-২০৬২; সুনান তিরমিযি, হাদীস-১১৫০]
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, এই আয়াতটি কুরআনের অংশ হিসাবে তারাই পড়তেন যারা তা রহিত হওয়ার খবর রাখতেন না। অন্যরা যারা তা রহিত হয়েছে বলে জানতেন তারা তা পাঠ করতেন না। অচিরেই সবাই তা রহিত হওয়ার কথা জানতে পারেন এবং এ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। আল্লাহই ভালো জানেন।