ফিকহুস সুনান ওয়াল আসার

৮. তালাক - ডিভোর্স অধ্যায়

হাদীস নং: ১৬৬৯
তালাক - ডিভোর্স অধ্যায়
বিবাহ, তালাক, দাসমুক্তি ও স্ত্রী-পুনর্গ্রহণে তামাশা করা
(১৬৬৯) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তিনটি বিষয়ে অচপল সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য এবং তামাশাও চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য: বিবাহ, তালাক ও তালাক প্রদত্ত স্ত্রীকে পুনর্গ্রহণ। (অর্থাৎ এ সকল বিষয়ে তামাশা করে কিছু বললেও তা চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে)।
كتاب الطلاق
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: ثلاث جدهن جد وهزلهن جد: النكاح والطلاق والرجعة... العتاق

হাদীসের তাখরীজ (সূত্র):

(আবু দাউদ । তিরমিযি হাদীসটিকে হাসান বলেছেন। হাকিম একে সহীহ বলেছেন। ইবন আদি অন্য একটি যয়ীফ সনদে এই হাদীসটি বর্ণনা করেছেন, যাতে ‘তালাক প্রদত্ত স্ত্রীকে পুনর্গ্রহণ' কথাটির পরিবর্তে 'দাসমুক্তি প্রদান' কথাটি উল্লেখ করা হয়েছে) । [সুনান আবু দাউদ, হাদীস-২১৯৪; সুনান তিরমিযি, হাদীস-১১৮৪; সুনান ইবন মাজাহ, হাদীস-২০৩৯; মুস্তাদরাক হাকিম, হাদীস-২৮০০]
tahqiqতাহকীক:তাহকীক চলমান