ফিকহুস সুনান ওয়াল আসার
৮. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ১৬৯৮
তালাক - ডিভোর্স অধ্যায়
ঈলা বা 'স্ত্রীর নিকট আর যাব না' বলে প্রতিজ্ঞা করলে তার সময়সীমা
(১৬৯৮) তাবিয়ি কাতাদাহ ইবন দিআমাহ (১১৪ হি.) বলেন, আলী (৪০ হি.), ইবন মাসউদ (৩২ হি.) ও ইবন আব্বাস (৬৮ হি.) রা. বলেন যে, ঈলার ক্ষেত্রে চারমাস অতিক্রান্ত হলেই এক তালাক হয়ে যাবে । এবং এক্ষেত্রে নিজের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকার স্ত্রীরই বেশী হবে (স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী আর তাকে ফিরিয়ে নিতে পারবে না)। আর আলী রা. ও ইবন মাসউদ রা. বলেন যে, এক্ষেত্রে স্ত্রী তালাকপ্রাপ্তা স্ত্রীর মতোই ইদ্দত পালন করবে।
كتاب الطلاق
عن قتادة أن عليا وابن مسعود وابن عباس رضي الله عنهم قالوا: إذا مضت الأشهر الأربعة فهي تطليقة وهي أحق بنفسها قال قتادة: قال علي وابن مسعود: تعتد عدة المطلقة
হাদীসের তাখরীজ (সূত্র):
(তাবারানি হাদীসটির সনদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। তবে তাবিয়ি কাতাদা হাদীসে বর্ণিত তিনজন সাহাবির একজনকেও দেখেন নি। এজন্য কাতাদা ও সাহাবির মধ্যে সনদে বিচ্ছিন্নতা রয়েছে। এজন্য হাদীসটি মুরসাল বা বিচ্ছিন্ন) । [তাবারানি, আল মু'জামুল কাবীর, হাদীস-৯৬৩৯]
ইবন হাযম যাহিরি (৪৫৬ হি.) এই অর্থে একটি হাদীস কাতাদা থেকে খাল্লাস ইবন আমর থেকে আলী থেকে বর্ণনা করেছেন। খাল্লাস ইবন আমর আলীর যুগের প্রসিদ্ধ নির্ভরযোগ্য তাবিয়ি । তার সূত্রে হাদীসটি সহীহ বলে গণ্য হবে। তাবারি হাসান সনদে আলী থেকে অনুরূপ মতামত উদ্ধৃত করেছেন। তাবারি ও ইবন আবী শাইবা সহীহ সনদে ইবন মাসউদ থেকে অনুরূপ মতামত উদ্ধৃত করেছেন। ইসমাঈল কাযি সহীহ সনদে অনুরূপ মতামত ইবন আব্বাস থেকে সঙ্কলিত করেছেন। দারাকুতনি অনুরূপ মতামত উমার রা. ও উসমান রা. থেকে উদ্ধৃত করেছেন। ইবন আবী শাইবা সহীহ সনদে অনরূপ মতামত ইবন উমার রা. ও ইবন আব্বাস রা থেকে সঙ্কলন করেছেন।
বুখারি ইবন উমার থেকে এর বিপরীত মত উদ্ধৃত করেছেন। বুখারির বর্ণনায় ইবন উমার বলেন যে, ঈলার চারমাস অতিক্রান্ত হলে স্বামীকে যে কোনো একটি সিদ্ধান্ত নিতে হবে। হয় সে স্ত্রী ফিরিয়ে নেবে অথবা তালাক দিবে। স্বামীর তালাক প্রদান ব্যতীত শুধু সময় অতিক্রান্ত হলেই তালাক হয়ে যাবে না। বুখারি এই মত আরো অনেক সাহাবি থেকে বর্ণিত বলে উল্লেখ করেছেন। গ্রন্থকার বলেন, প্রথম মতটিই অধিক শক্তিশালী । আল্লাহই ভালো জানেন।