ফিকহুস সুনান ওয়াল আসার

৮. তালাক - ডিভোর্স অধ্যায়

হাদীস নং: ১৭৩৩
তালাক - ডিভোর্স অধ্যায়
ক্রীতদাসের খাদ্য, বস্ত্র এবং তার সাথে বিনম্রতা
(১৭৩৩) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ক্রীতদাসকে তার খাদ্য ও বস্ত্র দিতে হবে এবং সে যতটুকু কর্ম করতে পারে তার বেশী কোনো দায়িত্ব তাকে দেওয়া যাবে না।
كتاب الطلاق
عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: للمملوك طعامه وكسوته ولا يكلف من العمل إلا ما يطيق

হাদীসের তাখরীজ (সূত্র):

[সহীহ মুসলিম, হাদীস-১৬৬২; মুআত্তা মালিক, হাদীস-২০৬৪; মুসনাদ আহমাদ, হাদীস-৭৩৬৫]

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে কেবল একথা বলা হয়েছে যে, খাদ্য ও বস্ত্র হচ্ছে গোলামের হক ও দাবী। মনিবের দায়িত্ব হচ্ছে এ দাবী পূরণ করা এবং তার অন্ন ও বস্ত্রের ব্যবস্থা করা।

অন্য হাদীস থেকে জানা যায় যে, তাকে ঐ খাবারই দেওয়া হবে, যা বাড়ীতে খাওয়া হয় এবং ঐ পোশাকই দেওয়া হবে, যা মনিব নিজে পরিধান করে। এ কথাও বলা হয়েছে যে, তার উপর অতিরিক্ত কাজের বোঝা চাপানো যাবে না, এতটুকু কাজই নিতে হবে, যতটুকু সে করতে পারে। এগুলো গোলামদের মৌলিক অধিকার। গোলামদের সাথে ভ্রাতৃসুলভ আচরণ করতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)