ফিকহুস সুনান ওয়াল আসার

৯. দাসমুক্তির অধ্যায়

হাদীস নং: ১৭৪৭
দাসমুক্তির অধ্যায়
উম্মু ওলাদ' বা মালিকের সন্তানের মা মালিকের মৃত্যুতে আযাদ হবে
(১৭৪৭) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে কোনো দাসী যদি তার মালিকের সন্তান জন্ম দেয় তাহলে সে মালিকের মৃত্যুর পরে আযাদ হয়ে যাবে।
كتاب العتق
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: أيما أمة ولدت من سيدها فهي حرة بعد موته

হাদীসের তাখরীজ (সূত্র):

(হাকিম। তিনি হাদীসটিকে সহীহ বলেছেন। তবে যাহাবি হাদীসটিকে দুর্বল বলে উল্লেখ করেছেন) । [মুস্তাদরাক হাকিম, হাদীস-২১৯১; মুসনাদ আহমাদ, হাদীস-২৯১০; সুনান ইবন মাজাহ, হাদীস-২৫১৫; যাইলায়ি, নাসবুর রায়াহ ৩/ ২৮৭]
tahqiqতাহকীক:তাহকীক চলমান