ফিকহুস সুনান ওয়াল আসার

১০. শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ১৭৬৬
শপথ ও মান্নতের অধ্যায়
অনির্ধারিত মানতের কাফফারা
(১৭৬৬) উকবা ইবন আমির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মানতের কাফফারা হল শপথের কাফফারা যদি মানতকারী তার মানত নির্ধারিত না করে।**
كتاب الأيمان والنذور
عن عقبة بن عامر رضي الله عنه مرفوعا: كفارة النذر إذا لم تم يسم كفارة يمين

হাদীসের তাখরীজ (সূত্র):

(তিরমিযি । তিনি হাদীসটিকে সহীহ বলেছেন । মুসলিমও হাদীসটি সঙ্কলিত করেছেন। তার বর্ণনায় ‘যদি মানতকারী তার মানত নির্ধারিত না করে' এই কথাটি নেই। শুধুমাত্র বলা হয়েছে 'মানতের কাফফারা হল শপথের কাফফারা')। [সুনান তিরমিযি, হাদীস-১৫২৮; সহীহ মুসলিম, হাদীস-১৬৪৫]

** যেমন কেউ বলল, আল্লাহর ওয়াস্তে আমি একটি মানত করলাম। কী মানত করল তা নির্ধারণ করল না । তাকে শপথ ভঙ্গের কাফফারা দিতে হবে। আর মানত নির্ধারিত করলে তাকে নির্ধারিত মানত পূর্ণ করতে হবে। (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান