ফিকহুস সুনান ওয়াল আসার
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হাদীস নং: ১৭৭৯
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
ন্যায়পরায়ণ শাসকের ফযীলত ও এবং শাসক কর্তৃক নির্ধারিত আইনের শাসন প্রতিষ্ঠার ফযীলত এবং এ দায়িত্ব শাসকের
(১৭৭৯) তাবিয়ি হাসান বসরি (১১০ হি.) বলেন, চারটি বিষয় শাসক বা প্রশাসনের উপরে ন্যস্ত: যাকাত সংগ্রহ ও বণ্টন, সালাত প্রতিষ্ঠা করা, শরীআত নির্ধারিত শাস্তিসমূহ প্রতিষ্ঠা করা এবং হত্যার শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করা ।
كتاب الحدود
عن الحسن أربعة إلى السلطان: الزكاة والصلاة والحدود والقصاص (القضاء)
হাদীসের তাখরীজ (সূত্র):
(ইবন আবী শাইবা সহীহ সনদে)। [মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-২৮৪৩৮; যাইলায়ি, নাসবুর রায়াহ ৩/৩২৬; ইবন হাজার, আদ দিরায়াহ ২/৯৯]