ফিকহুস সুনান ওয়াল আসার

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি

হাদীস নং: ১৭৯৩
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
স্বীয় স্ত্রীর মলদ্বারে মিলিত হওয়ার পাপ
(১৭৯৩) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি তার স্ত্রীর সাথে গুহ্যপথে মিলিত হয় সে অভিশপ্ত।
كتاب الحدود
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: ملعون من أتى امرأته في دبرها

হাদীসের তাখরীজ (সূত্র):

(আবু দাউদ)।** [সুনান আবু দাউদ, হাদীস-২১৬২; মুসনাদ আহমাদ, হাদীস-৯৭৩৩]

** [গ্রন্থকার হাদীসটির সনদ সম্পর্কে কোনো মন্তব্য করেন নি। আলবানি, শুআইব আরনাউত, হুসাইন সালীম, তামীমি প্রমুখ মুহাদ্দিস হাসান বা সহীহ বলেছেন। দেখুন: আলবানি, সহীহ সুনান আবু দাউদ ৬/৩৭৫; শুআইব আরনাউত, তাহকীক সুনান আবু দাউদ ৩/৪৯০; হুসাইন সালীম, তাহকীক মুসনাদ আবু ইয়া'লা ১১/৩৪৯; তামীমি, তাওযীহুল আহকাম ৫/৩৪৬।-সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান