ফিকহুস সুনান ওয়াল আসার
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হাদীস নং: ১৮২৫
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
সমকামিতা ও পশু-মৈথুনের তা'যীর বা অনির্ধারিত শাস্তি
(১৮২৫) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা যাকে লূতের সম্প্রদায়ের কর্মে (পুং-মৈথুন বা সমকামিতায়) লিপ্ত পাবে তাকে এবং যার সাথে সে সমকামিতায় লিপ্ত তাকে- উভয়কে হত্যা করবে।
كتاب الحدود
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: من وجدتموه يعمل عمل قوم لوط فاقتلوا الفاعل والمفعول به
হাদীসের তাখরীজ (সূত্র):
(আহমাদ, আবু দাউদ, তিরমিযি ও ইবন মাজাহ। সনদের রাবীগণ নির্ভরযোগ্য, কিন্তু হাদীসের বর্ণনায় বৈপরীত্য ও বিক্ষিপ্ততা রয়েছে)। [মুসনাদ আহমাদ, হাদীস-২৭৩২; সুনান আবু দাউদ, হাদীস-৪৪৬২; সুনান তিরমিযি, হাদীস-১৪৫৬; সুনান ইবন মাজাহ, হাদীস-২৫৬১]