ফিকহুস সুনান ওয়াল আসার
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হাদীস নং: ১৮২৬
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
সমকামিতা ও পশু-মৈথুনের তা'যীর বা অনির্ধারিত শাস্তি
(১৮২৬) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা যাকে কোনো প্রাণির সাথে মৈথুনে লিপ্ত পাবে তাকে হত্যা করবে এবং যে প্রাণির সাথে সে মৈথুন করেছে সেই প্রাণিকেও হত্যা করবে।
كتاب الحدود
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: من وجدتموه وقع على بهيمة فاقتلوه واقتلوا البهيمة
হাদীসের তাখরীজ (সূত্র):
(উপরের হাদীসের মতো এই হাদীটিও আহমাদ, আবু দাউদ, তিরমিযি ও ইবন মাজাহ সঙ্কলন করেছেন। সনদের রাবীগণ নির্ভরযোগ্য, কিন্তু হাদীসের বর্ণনায় বৈপরীত্য ও বিক্ষিপ্ততা রয়েছে)। [মুসনাদ আহমাদ, হাদীস-২৭২৭; সুনান আবু দাউদ, হাদীস-৪৪৬৪; সুনান তিরমিযি, হাদীস-১৪৫৫; সুনান ইবন মাজাহ, হাদীস-২৫৬৪; মুস্তাদরাক হাকিম, হাদীস-৮০৪৯]