ফিকহুস সুনান ওয়াল আসার

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি

হাদীস নং: ১৮৩১
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
মদপানের শাস্তি হিসাবে কতবার বেত্রাঘাত করতে হবে
(১৮৩১) আলী রা. থেকে বর্ণিত, উসমান রা.র খিলাফতকালে তিনি ওয়ালীদ ইবন উকবাকে মদপানের জন্য শাস্তি প্রদান করেন। এ সময়ে তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) চল্লিশ বেত্রাঘাত করেছেন, আবু বাকর রা. চল্লিশ বেত্রাঘাত করেছেন এবং উমার রা. আশি বেত্রাঘাত করেছেন। সবই সুন্নত । আমার নিকট এইটিই বেশী প্রিয়।
كتاب الحدود
عن علي رضي الله عنه في قصة الوليد بن عقبة في خلافة عثمان رضي الله عنه أنه قال: جلد النّبي صلى الله عليه وسلم أربعين وجلد أبو بكر أربعين وعمر ثمانين وكل سنة وهذا أحب إلي

হাদীসের তাখরীজ (সূত্র):

(মুসলিম। মুসলিমের এই বর্ণনায় এবং বুখারির এক বর্ণনায় বর্ণিত হয়েছে যে, তিনি ওয়ালীদকে চল্লিশ বেত্রাঘাত করেন এবং এ কথা বলেন। বুখারির অন্য বর্ণনায়, তিনি ওয়ালীদকে আশি বেত্রাঘাত করেন)। [সহীহ মুসলিম, হাদীস-১৭০৭]

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, 'সবই সুন্নাত, অর্থাৎ চল্লিশ বেত্রাঘাত ও আশি বেত্রাঘাত উভয়ই সুন্নাত' উসমানের এই কথা থেকে বোঝা যায় যে, আশি বেত্রাঘাতের বিষয়টিও রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত । নিম্নের হাদীস থেকে তা বোঝা যায়।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)