ফিকহুস সুনান ওয়াল আসার

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি

হাদীস নং: ১৮৫৫
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হস্তকর্তনের পরে চোরকে চোরাইমালের জন্য জরিমানা করা হবে না
(১৮৫৫) আব্দুর রহমান ইবন আউফ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, চোরের উপর শরীআতি শাস্তি বা হদ্দ প্রয়োগ করার পরে আর তার উপর চোরাইমালের জন্য জরিমানা বা ক্ষতিপূরণের দায়িত্ব থাকে না ।
كتاب الحدود
عن عبد الرحمن بن عوف رضي الله عنه مرفوعا: إذا أقيم الحد على السارق فلا غرم عليه

হাদীসের তাখরীজ (সূত্র):

(ইবন জারীর 'তাহযীবুল আসার' গ্রন্থে সহীহ সনদে)। [ইবন জারীর, তাহযীবুল আসার (আল জুযউল মাফকূদ), হাদীস-১৩২; ইবনুত তুরকমানি, আল জাওহারুন নাকি ৮/২৭৭; ইবন আব্দুল বারর, আল ইস্তিযকার ৭/৫৫৬]
tahqiqতাহকীক:তাহকীক চলমান