ফিকহুস সুনান ওয়াল আসার
১২. জিহাদ অধ্যায়
হাদীস নং: ১৮৭৯
জিহাদ অধ্যায়
জিহাদের জন্য পিতামাতাকে রাযি করাতে হবে
(১৮৭৯) আবু সায়ীদ খুদরি রা. থেকে বর্ণিত, (একব্যক্তি জিহাদের জন্য রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করলে তিনি তাকে বলেন) তুমি তোমার পিতামাতার নিকট ফিরে যাও এবং তাদের অনুমতি প্রার্থনা করো। তারা যদি অনুমতি প্রদান করেন তাহলে জিহাদ করবে। আর তা নাহলে তুমি তাদের সেবা করবে।
كتاب الجهاد
عن أبي سعيد الخدري رضي الله عنه نحوه وفيه: قال ارجع إليهما فاستأذنهما فإن أذنا لك فجاهد وإلا فبرهما
হাদীসের তাখরীজ (সূত্র):
** [সুনান আবু দাউদ, হাদীস-২৫৩০; মুসনাদ আহমাদ, হাদীস-১১৭২১; সহীহ ইবন হিব্বান, হাদীস-৪২২; মুস্তাদরাক হাকিম, হাদীস-২৫০১।
** [গ্রন্থকার টীকায় বলেন, 'হাদীসটি আবুল হাইসাম থেকে দাররাজ আবুস সামহ বর্ণনা করেছেন, আবুস সামহ সত্যপরায়ণ। তবে আবুল হাইসাম থেকে তার বর্ণনা দুর্বল'। আলবানি হাদীসটিকে সহীহ বলেছেন। তিনি আরো বলেন, ইবনুল জারূদ, ইবন হিব্বান ও হাকিমও সহীহ বলেছেন। দাররাজের কারণে এই সনদ যদিও দুর্বল, কিন্তু একাধিক শাহিদের কারণে সহীহ। দেখুন: আলবানি, সহীহ সুনান আবু দাউদ ৭/২৮৭। -সম্পাদক]

হাদীসের ব্যাখ্যা:
হিজরত করে আগমনকারী ও জিহাদে অংশ গ্রহণকারীদের বেলায় রাসূলুল্লাহ (ﷺ)-এর যে সাধারণ রীতি ও সুন্দর আদর্শ ছিল, এর আলোকে এ ধরনের সবগুলো হাদীস সম্পর্কে একথাই বলা যায় যে, এগুলোর সম্পর্ক ঐ অবস্থার সাথে, যখন পিতামাতা খেদমতের খুবই মুখাপেক্ষী থাকেন এবং অন্য কেউ তাদের দেখাশুনা করার মতো না থাকে, আর এ কারণেই যদি তারা অনুমতি না দেন। এমতাবস্থায় তো নিঃসন্দেহে তাদের খেদমত ও তত্ত্বাবধান হিজরত ও জিহাদ থেকেও অগ্রগণ্য হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)