ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৮৮৩
জিহাদ অধ্যায়
যুদ্ধের সময় শব্দ করা মাকরূহ
(১৮৮৩) তাবিয়ি কাইস ইবন উবাদ (৮০ হি.) বলেন, নবী (ﷺ) এর সাহাবিগণ যুদ্ধের সময় শব্দ করা (কথাবার্তা, শোরগোল বা চিৎকার) অপছন্দ করতেন ।
كتاب الجهاد
عن قيس بن عباد قال: كان أصحاب النبي صلى الله عليه وسلم يكرهون الصوت عند القتال

হাদীসের তাখরীজ (সূত্র):

(আবু দাউদ। অনুরূপ হাদীস তিনি আবু বুরদার সূত্রে তার পিতা আবু মূসা আশআরি রা. থেকে রাসূলুল্লাহ (ﷺ) থেকে উদ্ধৃত করেছেন । উভয় হাদীসের সনদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য)। [সুনান আবু দাউদ, হাদীস-২৬৫৬, ২৬৫৭; মুস্তাদরাক হাকিম, হাদীস-২৫৪৩]
tahqiqতাহকীক:তাহকীক চলমান